বিএনপি প্রার্থীর বিজয় মিছিলে হামলায় স্কুলছাত্র নিহত, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০১:৪৭আপডেট : ০৬ জুন ২০১৬, ০৯:৪০

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপি প্রার্থীর বিজয় মিছিলে পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।  আহত হয়েছে আরও ৩০ জন। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়তে পারেন: চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে গুলি করে হত্যা
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার চুনারুঘাট সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান বিজয়ী হন। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় তার সমর্থকরা এলাকায় একটি বিজয় মিছিল বের করেন। এক পর্যায়ে পরাজিত প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৩০ জন কর্মী সমর্থক আহত হন। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় স্থানীয় শ্রীকুটা হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মনির হোসেন (১৬) মারা যায়। মনির নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়তে পারেন :পুলিশ বলছে জায়গাটি ‘মিসগাইড’ করা হয়েছে

এদিকে নিহতের খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ প্রশাসনের একটি টিম সদর হাসপাতালে স্কুল ছাত্রকে দেখতে যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।
/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী