যশোরে পেট্রোল পাম্পের মধ্যে দুজনকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০৮:৪০আপডেট : ০৬ জুন ২০১৬, ১৬:২৩

যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় পেট্রোল পাম্পের মধ্যে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহতরা হলেন, পাম্পের ম্যানেজার ওবায়দুর রহমান (৩২) এবং এমএম কলেজের ছাত্র লিজন আহমেদ অপু (২৩)।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের লাশ পুলিশ উদ্ধার করেছে। পেট্রোল পাম্পে এই দুজন ছাড়াও সিরাজুল ইসলাম (২৫) নামে আরেক কর্মচারী ছিলেন। সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

পুলিশ বলছে, পূর্বশত্রুতার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনকার মতো রবিবার রাতেও চাড়াভিটায় অবস্থিত মেসার্স আ. বারী ফিলিং স্টেশনে ঘুমিয়ে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ওবায়দুর রহমান ও কলেজছাত্র লিজন আহমেদ অপু। অপুর বাড়ি পাম্পের পাশেই। তাদের বাড়িঘর সংস্কারের কাজ চলছে বলে তিনি রাতে পাম্পে ঘুমান। এদের সঙ্গে থাকতেন পাম্পের নজেলম্যান (যিনি পেট্রোল বা ডিজেল বিক্রিতে সহায়তা করেন) সিরাজুল।

সোমবার সকালে পেট্রোল নিতে এসে স্থানীয় একজন প্রথমে তাদের লাশ দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজার তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।

নিহত অপুর স্বজনরা জানান, তার কাছে সরিষা বিক্রির ৫০ হাজার টাকা ছিল।

এই ফিলিং স্টেশনের মালিক বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। বছর তিনেক হলো তার কাছ থেকে এটি লিজ নিয়েছেন বাঘারপাড়ার ভায়না এলাকার মাসুদ আহমেদ।

তিনি জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি পাম্প থেকে টাকা-পয়সা হিসাব করে নিয়ে গেছেন। পাম্পের ভেতরে ক্যাশবাক্স বা অন্যকিছুতে কেউ হাত দেয়নি। ধরন দেখে মনে হচ্ছে- শত্রুতার কারণেই এমন ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, পাম্পের নজেলম্যান রাতেও ছিল। কিন্তু সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

বাঘারপাড়া থানার ওসি ছয়েরুদ্দিন আহমেদ জানান, দু’জনকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি ডাকাতি বা চুরির ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড।

আরও পড়ুন: হত্যা পরিকল্পিত, ‘মিল’ খুঁজে পাচ্ছে পুলিশ

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি