বগুড়ায় ১১ জঙ্গিসহ ৯০ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ জুন ২০১৬, ০৮:০৮আপডেট : ১২ জুন ২০১৬, ০৮:১২

বগুড়া বগুড়া পুলিশের বিশেষ অভিযানে ১১ জঙ্গিসহ বিভিন্ন মামলার আসামিসহ ৯০ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
বগুড়ার সিনিয়র এএসপি গাজিউর রহমান শনিবার বিকালে বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, অভিযানে ১১ চিহ্নিত জঙ্গিসহ ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, অভিযানে নাশকতার মামলার আসামি কাহালুতে জামায়াতের সূরা সদস্য আবদুল হান্নান, শেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং পৌর শিবিরের সাবেক সেক্রেটারি মোস্তাক আহমেদ প্রমুখ গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায় বগুড়া সদর থেকে ২৬ জন, শিবগঞ্জে ৭ জন, সোনাতলায় ৪ জন, গাবতলীতে ৫ জন, সারিয়াকান্দিতে ৪ জন, শেরপুরে ৮ জন, ধুনটে ২ জন, নন্দীগ্রামে ৭ জন, কাহালুতে ৭ জন, আমদীঘিতে ৪ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, শাজাহানপুরে ৭ জন এবং ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার জঙ্গিদের ব্যাপারে নিজ নিজ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
/এনএস/ এমএসএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী