প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১৮:২৫আপডেট : ১৭ জুন ২০১৬, ১৮:২৫

গাইবান্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের রাব্বি মণ্ডলের ছেলে বায়েজিদ মণ্ডল (২৮) ও একই গ্রামের খায়ের উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৬)।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বায়েজিদ ও রুবেল তাদের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি লাগিয়ে নিজেদের আইডি ব্যবহার করে ফেসবুকে প্রকাশ করে। এই ঘটনায় রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বাদী হয়ে দুই যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

তিনি আরও জানান, তাদের ফেসবুক আইডি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালতের মাধ্যমে বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন:

ঈদে ৬ দিন মহাসড়কে ভারী যান বন্ধ: সেতুমন্ত্রী

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী