জঙ্গিবিরোধী ফতোয়ায় স্বাক্ষর নেই নারায়ণগঞ্জের কোনও আলেমের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২২:৩২আপডেট : ২০ জুন ২০১৬, ০৮:৩৮

নারায়ণগঞ্জ সন্ত্রাস ও জঙ্গিবাদকে হারাম ও অবৈধ বলে লক্ষাধিক আলেম ওলামা স্বাক্ষরিত একটি ফতোয়া প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা। ‘মানব কল্যাণে শান্তির ফতোয়া’ শীর্ষক ফতোয়ার মূল উদ্যোক্তা সংগঠনটির চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহ এর প্রধান ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে গৃহীত এ ফতোয়ায় ‘এক লাখ মুফতি, উলামা ও আইম্মাহর (ঈমামগণের)’ স্বাক্ষর থাকলেও এতে স্বাক্ষর করেননি নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য কোনও আলেম। জেলা ওলামা পরিষদ, হেফাজত নেতা ও জমিয়তে উলামা ইসলামের নেতারাও এ স্বাক্ষরের বিষয়টি জানেন না।
নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের আহবায়ক মাওলানা মুফতি আবুল হাশেম জানান, স্বাক্ষরের বিষয়টি আমার জানা নেই। নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য কোনও আলেম বা মাওলানা এতে স্বাক্ষর করেছেন কীনা সেটাও আমার জ্ঞানে নাই।

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক ও মহানগর জমিয়তে উলামা ইসলামের সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান জানান, রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জটি গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এ জেলা থেকে কারও স্বাক্ষর নেওয়া হয়নি।

আরও পড়ুন: কালীগঞ্জে চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই, আটক ১ 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী