ভারতীয় প্রতিনিধি দলের রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

খুলনা প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৪:০৯আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:০৯

ভারতীয় প্রতিনিধি দলের রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতীয় বৈদেশিক মন্ত্রণালয় ও ভারতীয় এক্সিম ব্যংকের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এই প্রতিনিধি দলটি সুন্দরবন ঘেষা বহুল আলোচিত-সমালোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উপস্থিত হন। তারা সেখানে ২৫ মিনিট অবস্থান করে প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন।

রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, এরপর প্রতিনিধি দলটি মংলা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করেন। প্রতিনিধি দলে রয়েছেন, ভারতীয় বৈদেশীক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিত ভেনায়েক গুপ্ত, উপ-সচিব প্রেম কে নীর, আন্ডার সেক্রেটারি ভিপুল কুমার মিশরী এবং ভারতীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধি।

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রতিনিধি দলটি জলমায় খুলনা-মংলা রেল প্রকল্পের সেতু এলাকা পরিদর্শন করেন। এরপর সকাল ৯টার দিকে প্রতিনিধি দলটি মাথাভাঙ্গার অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান। সেখান থেকে সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি রামপালের উদ্দেশ্যে যাত্রা করে।

সূত্র জানায়, রামপাল উপজেলার শাপমারি, কৈগদ্দাশ কাঠি ও কাপাসডাঙ্গা মৌজায় ১৮শ’ একর জমির ওপর ভারত-বাংলাদেশের যৌথ অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। এটি বাংলাদেশ সরকারের মেঘা প্রকল্প হিসেবে চিহ্নিত। এরইমধ্যে ১শ’ কোটি টাকা ব্যয়ে দিগরাজ থেকে প্রকল্প এলাকা পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। এই প্রকল্পে সুন্দরবনের পরিবেশ বিপর্যয় ঘটবে বলে তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষায় জাতীয় কমিটি আন্দোলন করে আসছে।

অপরদিকে, খুলনা-মংলা রেলপথ প্রকল্পে ৭৫০ একর জমির প্রয়োজন হবে। প্রকল্পের অধীনে লুপ লাইনসহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য ৮৬ দশমিক ৮৭ কিলোমিটার। এর মধ্যে ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ হবে। এর মধ্যে রূপসা নদীর উপর স্থাপিত রূপসা সেতুর দেড় কিলোমিটার দক্ষিণে যুক্ত হবে ৫ দশমিক ১৩ কিলোমিটার রেল সেতু। এছাড়া ২১টি ছোট সেতু ও ১১০টি কালভার্ট নির্মিত হবে। ফুলতলা থেকে মংলা পর্যন্ত ৮টি স্টেশন হবে। স্টেশনগুলোর মধ্যে রয়েছে- ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদ নগর, কাটাখালী, চুলকাঠি, ভাগা, দিগরাজ ও মংলা। প্রকল্পের পরামর্শক হিসাবে কাজ করছে ভারতের সিইজি নিপ্পন কোয়ি জেভি নামক প্রতিষ্ঠান।

আর খুলনার মাথাভাঙ্গা ও মংলায় সরকারের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা রয়েছে। নির্ধারিত স্থান ২টিও প্রতিনিধি দলটির সদস্যরা পরিদর্শন করেছেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি