কক্সবাজারের টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার পরান পল্লানপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল ওই এলাকায় অভিযান চালান। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা বিজিবি ক্যাম্পে জমা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: ভারতীয় প্রতিনিধি দলের রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
/এআর/








