ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাদাম চুরির মামলা!

লালমনিরহাট প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১৪:২৩আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:২৩

বাদাম চুরি

লালমনিরহাটের হাতীবান্ধায় রবিউল ইসলাম বাঁধন নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাদাম চুরির মামলা হয়েছে। তবে বাঁধনের দাবি, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তিনি।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাদাম চুরির সঙ্গে জড়িত জাহেদুল ইসলাম ও মোরশেদুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঁধনসহ বাকি আসামিদের ব্যাপারে তদন্ত চলছে।

এজাহার থেকে জানা গেছে, সোমবার (২০ জুন) রাতে উপজেলার উত্তর পারুলিয়া এলাকার আফজাল হোসেনের ৭ বস্তা বাদাম চুরি হয়। তিনি বাদাম চুরির ঘটনাটি মৌখিকভাবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম রোকনকে জানান। চেয়ারম্যান রোকন গ্রাম পুলিশের সহযোগিতায় বাদাম চুরির সঙ্গে জড়িত জাহিদুল ও মোরশেদুল নামে দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করেন। পরদিন বাদামের মালিক আফজাল হোসেন বাদী হয়ে বাঁধন ও তার বাবা ওবায়দুর রহমানসহ সাত জনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘চুরি যাওয়া বাদমগুলো আটক করে আমার গুদামে রেখে প্রকৃত মালিককে খবর দেওয়া হয়েছিল। চেয়ারম্যান রোকন রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহার করাতে বাধ্য করা হবে।’

আফজাল হোসেনের দাবি, বাঁধনের বাড়িতে চুরি যাওয়া বাদাম পাওয়া গেছে। এজন্য তাদের আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার  মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 /এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি