যশোরের আ. লীগ নেতা আলী রেজা রাজু আর নেই

যশোর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ১৯:৪০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২০:৪৭

আলী রেজা রাজু বর্ষীয়ান রাজনীতিবিদ, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আলী রেজা রাজু দীর্ঘদিন যাবত কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আলী রেজা রাজুর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। এ জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার দুপুর ১২টা ৪৯ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেন আলী রেজা রাজুর সর্বক্ষণিক সহচর দেবাশীষ দাস দেবু। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনও একই কথা বলেছেন।

আলী রেজা রাজুর স্বজনরা জানিয়েছেন, তার মহদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

রাজু’র প্রথম নামাজে জানাজা আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে তার লাশ হেলিকপ্টারে করে যশোরে নেওয়া হবে।

আলী রেজা রাজুর সন্তানদের মধ্যে দুইজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তারা ফেরার ওপর নির্ভর করছে বাবার দাফন।

আলী রেজা রাজু ষাটের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, যশোর সদর আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

যশোরে বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের যোগদান করেন এবং সে বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন। তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর ঘনিষ্ট বন্ধু ছিলেন।

সংসদ সদস্য ছাড়াও আলী রেজা রাজু বিভিন্ন সময় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং যশোর পৌরসভার চেয়ারম্যান (মেয়র), যশোর পৌরসভার কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হন।

আরও পড়ুন- 

রক্তে ভেজা নিসে রক্তের জন্যই হাহাকার
বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বিশিষ্টজনদের

/এফএস/

সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি