পাবনায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২৩:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২৩:৪০

পাবনা পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিন পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মো. বাবলু ড্রাইভারের ছেলে।
পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নিহত আমিন উদ্দিনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলা ট্রিবিউনের খবরে সরকারি সহায়তা পাচ্ছেন দুই বাঘবিধবা
/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি