সুন্দরবনের আত্মসমর্পণকারী ৬ বনদস্যু জামিনে মুক্ত

বাগেরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ২০:৫০আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২০:৫০

বাগেরহাট সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যু মাস্টার বাহিনীর ১০ সদস্যের মধ্যে ছয়জন জামিনে মুক্তি পেয়েছেন। বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকালে তারা বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন বলে কারাগার সূত্র নিশ্চিত করেছে।

মুক্তি পাওয়া বনদস্যু মাস্টার বাহিনীর ছয় সদস্য হলেন, বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী এলাকার মো. সুলতান খাঁন, মো. ফজলু শেখ, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সোলাইয়াম শেখ, খুলনার দাকোপ উপজেলার শাহীন শেখ, সাতক্ষীরার তালা উপজেলার মোনাগাছার এলাকার মো. আরিফ সরদার ও আসাদুল ইসলাম কোকিল।

এদিকে, অস্ত্র আইনে করা এ মামলায় মাস্টার বাহিনীর ১০ সদস্যের সবার জামিন হলেও বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন. সুমন সরদার ও মো. হারুনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা থাকায় তারা কারাগার থেকে মুক্তি পাননি। 

গত ৩১ মে মংলায় বন্দরের বিএফডিসির জেটিতে ৫২টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গোলাবারুদসহ মাস্টার বাহিনীর ১০ সদস্য স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

আরও পড়ুন:
‘দোষারোপের রাজনীতির কারণে জঙ্গিদের শাস্তি হয় না’ 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি