নরসিংদীতে ব্যতিক্রমী ঘুড়ি উৎসব

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
১২ আগস্ট ২০১৬, ২৩:০৭আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:১১

নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেলো ব্যতিক্রমী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা। শুক্রবার দিনভর বেলাব উপজেলার রহিমেরকান্দী গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় বর্ণিল এ উৎসব। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা ও প্রকৃতির সঙ্গে রোমাঞ্চকর সময় কাটানোর আনন্দ উপহার দেওয়ার উদ্দেশ্যে এ উৎসবের আয়োজন, এমনটাই জানান এর আয়োজকবৃন্দ।

বর্ণিল ঘুড়িগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রতিযোগীরা

জেলার বেলাবো, মনোহরদী, রায়পুরাসহ পাশ্ববর্তী কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব উপজেলার নানা বয়সের দেড় শতাধিক প্রতিযোগী আনন্দমুখর পরিবেশে ঘুড়ি ওড়ানো ও কাটাকাটিতে মেতে ওঠেন। এরমধ্যে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য। ঘুড়ির সঙ্গে সঙ্গে নিজের প্রফুল্ল মনটাকেও যেন আকাশে উড়ায় প্রতিযোগীরা। নির্মল আকাশে রং বেরংয়ের ঘুড়ি উড়িয়ে গ্রামজুড়ে আনন্দ ছড়িয়ে দেন তারা।

স্থানীয় শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার ফজলুল হকের সভাপতিত্বে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘুড়ি উৎসবের পৃষ্ঠপোষক শিল্পপতি জায়েদুল হক ভূঁইয়া কামরুল, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান সেন্টু, বেলাব উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাব উদ্দিন, চরউজিলাব ইউপি চেয়ারম্যান আবুল কাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিচিত্র সব ঘুড়ি নিয়ে উৎসবে আসেন প্রতিযোগীরা

/এইচকে/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী