বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ভারতীয় ফিসিং ট্রলারের তিন জেলের গলিত লাশ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএসএফএ’র কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা বিজিবি। এর আগে খুলনার দাকোপ থানা পুলিশ লাশ তিনটি সাতক্ষীরার ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গণির কাছে হস্তান্তর করে।
মোংলা কোস্ট গার্ড কমান্ডার ক্যাপ্টেন মেহেদি হাসান জানান, মঙ্গলবার তারা হিরন পয়েন্টের কাছে ডুবে যাওয়া ভারতীয় ফিসিং বোট “মা মহা গৌরী” থেকে গলিত অবস্থায় তিনটি লাশ উদ্ধার করেন। কয়েকদিন ধরে পানিতে থাকায় বিকৃত লাশ তিনটি খুলনার দাকোপ থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, লাশ তিনটি উপ-পরিদর্শক আবদুস সবুর ভোমরা ইমিগ্রেশনে নিয়ে গেছেন। অপরদিকে, ভোমরা বিজিবি সুবেদার সিরাজুল গণি জানান, সন্ধ্যা ৭ টায় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে লাশ তিনটি পৌঁছায়। এর পর পরই ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ এর পরিদর্শক শিব কুমারের কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন ভারতীয় জেলের নাম পরিচয় জানা যায়নি।
এপিএইচ/
আরও পড়ুন:
তিন বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিল ভারত








