গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে কুবি'র ছাত্রী দগ্ধ

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৩:৪১আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৫:৫৩

দগ্ধ শিক্ষার্থী নিশা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাশে ব্যক্তি-মালিকানাধীন একটি ছাত্রীনিবাসে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ছাত্রী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ফাহমিদা হাসান নিশা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নবম ব্যাচের ছাত্রী। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার বাংলা ট্রিবিউন'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, ওই ছাত্রীর শ্বাসনালীসহ শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার বেঁচে থাকার সম্ভাবনা কম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সালমানপুর এলাকায় পাঁচতলার 'হেভেন ছাত্রীনিবাস'-এর নিচ তলায় থাকেন নিশা। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে তার কক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে ওই ছাত্রীর শরীর ঝলসে যায়। তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নিসার সহপাঠী ঐশর্য মীম জানান, ‘সকালে সে রান্না করার জন্যই গ্যাসের চুলা জালানোর চেষ্টা করে। হয়তো সিলিন্ডার আগে থেকেই ফুটো হয়েছিল, যার ফলে বিস্ফোরণ ঘটে।’

নিসার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলায় বলে জানিয়েছেন তার সহপাঠী আবেদিন সরকার।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা  এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নিশার শরীরের ৪০ থেকে ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, ‘ঘটনার পরই ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, ডিবির টিম  ছুটে যায়।'

/এআরএল/

আরও পড়ুন: নারী জঙ্গি বানানোর তিন কৌশল!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি