সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ০৯:৪০আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০৯:৪৯

বন্দুকযুদ্ধ সিরাজগঞ্জেরে কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। উপজেলার জামতৈল কলেজপাড়া রেল স্টেশনের অদূরে হোসেন মেম্বরের বাড়ি সংলগ্ন ব্রিজের কাছে বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের এক এএসআই  ও এক কনস্টেবল আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুটি ছোরা ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেন ছানু (৩২) এবং পাবনা জেলার চাটমোহর উপজেলার আংকুরিয়া গ্রামের লুৎফর রহমান (৫৫)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অপরাধ দমন বিশেষ শাখার ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, বড় ধরনের অপরাধ সংগঠিত হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র‌্যাব সেখানে পৌঁছানো মাত্র অপরাধীরা র‌্যাবকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।  পরে ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

আহত এএসআই  আল মাহমুদ ও কনস্টেবল সাজ্জাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, নিহতরা গত ১০ বছর ধরে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তেমন অভিযোগ ছিল না।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি