জিয়ার মরণোত্তর বিচার দাবি হানিফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৪:২০আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৪:২৭

জিয়াউর রহমান ও মাহবুব-উল আলম হানিফ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের বিচার চাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের বিচার করতে হবে। কারণ তারা ছিল বঙ্গবন্ধু হত্যার মূল চক্রান্তকারী। আর জিয়ার শাসন আমলেই পাকিস্তানি ধারায় বাংলাদেশকে পরিচালিত করা হয়েছে। তাই আমি জিয়ার মরণোত্তর বিচার দাবি করছি।
শুক্রবার (২৬ আগস্ট ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন,  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হলো ৭১-এর পাকিস্তানিদের দোসর। আর বিএনপি হচ্ছে খুনির দল। সুতরাং এই খুনির দলের মুখে কোনও ধরনের কান্না মানায় না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, পাকিস্তানি ভাবধারার কোনও দলকে বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না। এমনকি তাদেরকে দেশের রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন,  জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী। আর ২১ আগস্টের মূল পরিকল্পনাকারী হচ্ছেন তারেক রহমান।

তিনি অভিযোগ করে বলেন,  বিএনপির মূল নেতৃত্বে যারা আছেন,  তারা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট। আর তাদের মূল লক্ষ হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা।

বিএনপি এবং জামায়াত এক ও অভিন্ন। সুতরাং বিএনপি কখনোই জামায়াত-শিবিরকে ছাড়তে পারবে না বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ও সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  অধ্যাপক আনোয়ারা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এসআইএস/এমএসএম/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী