‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা

তানভির হোসেন
২৭ আগস্ট ২০১৬, ১১:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৫:০০

নারায়ণগঞ্জের এই বাড়িতেই চালানো হয় অপারেশন `হিট স্ট্রং ২৭` নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় পাল্টা গ্রেনেড ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা। সেসময় ‘আল্লাহু-আকবর’ বলে স্লোগান দেয় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

তিন তলার ওই বাড়িতে অভিযানের সময় পাশের একটি ভবনের বাসিন্দা বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদককে জানান, অভিযানের শুরুতে জঙ্গিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। একই সময় ‘আল্লাহু-আকবর’ বলে স্লোগান দেয় তারা। অভিযানের পর পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি না হয়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পাল্টা গ্রেনেড নিক্ষেপ করে।

/এআরএল/

আরও পড়ুন: 

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযান: গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত



সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি