খুলনায় ছাত্রলীগকর্মী রোহানকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ০১:১৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:১১


নিহত ছাত্রলীগকর্মী রোহান খুলনা মহানগরীর পিটিআই মোড়ে ছাত্রলীগ কর্মী সৈকত রোহানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দিনগত রাতে রাত সোয়া ১১টায় সন্ত্রাসীরা রোহানকে কুপিয়ে মারাত্মক জখম করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয়। রোহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার ফরিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহানের নামে একাধিক মামলা রয়েছে। পিটিআই মোড় ও আশপাশ এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। পুলিশ তাকে খুঁজছিল।
ওসি জানান, রাতে ঘটনা শোনার পর তিনি নিজেই হাসপাতালে ছুটে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর তার লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বলেন, রোহান সরকারি এমএম সিটি কলেজের ছাত্র ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সে কোনও পর্যায়ের কমিটিতে কখনও স্থান পায়নি। তার বিরুদ্ধে থানায়ও একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। পিটিআই মোড় এলাকায় সে একটি নিজস্ব বাহিনীও গড়ে তুলেছিল।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী