দর্জি নিখিল হত্যা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৫

টাঙ্গাইল টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দার হত্যার গ্রেফতারকৃত আসামি মোসলেম উদ্দিন ওরফে সোহেল (২২) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র চিফ জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে তিনি জবানবন্দি দেন।
এর আগে গত শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোসলেম উদ্দিনকে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, ডিবির ইন্সপেক্টর অশোক কুমার সিংহের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য মোসলেম উদ্দিন ওরফে সোহেলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তিনিসহ বাইক হাসান (রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত) ও রফিকুল হাসান হৃদয় নামে অপর সহযোগীসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিস্তারিত তথ্য দেয়। এছাড়া জিজ্ঞাসাবাদে মোসলেম উদ্দিন আরও কয়েকজনের নাম বলেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, রবিবার মোসলেমকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে তাকে জেলা হাজতে পাঠায়। মোসলেম উদ্দিন গোপালপুর উপজেলার সাখারিয়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।মোসলেম উদ্দিন ঢাকার কল্যাণপুরে নিহত নাঈমের কাছ থেকে জেএমবির দীক্ষা নিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করা হয়। তিন যুবক মোটরসাইকেলে করে এসে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশ থেকে দুটি চাপাতি ও চারটি দেশীয় হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের পর গোপালপুর থানায় একটি হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক পল্লিতে অগ্নিকাণ্ড

/এআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী