শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার আসামি হারুন গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৪

আবু-ওবায়দা-হারুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে গ্রেফতার করেছে ফেনী গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের আবু তৈয়ব প্রকাশ মাওলানা গোলাম কিবরিয়ার ছেলে।
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আাজাদ জানান, গ্রেফতারকৃত হারুন ২০০৪ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায় দুটি হত্যা ও একটি বিস্ফোরণসহ ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল ।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি