এমপির ছেলে রুমনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৫

এমপি পুত্র রুমন (ফাইল ছবি) সাতক্ষীরার বহুল আলোচিত এমপিপুত্র রাশেদ সারোয়ার রুমনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার দুপুরে চাঁদাবাজির দুই মামলায় আদালতের বিচারক হাবিবুল্লাহ বাহার তার রিমান্ড মঞ্জুর করেন।

রুমন সংরক্ষিত মহিলা আসন  ৩১২-এর সাংসদ রিফাত আমিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে হাবিবুল্লাহ বাহারের আদালতে রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এই তিনদিনের মধ্যে দুইদিন জেল গেটে এবং একদিন সাতক্ষীরা সদর থানায় নিয়ে রুমনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।

গত রবিবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমন গ্রেফতার হন।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা উজ্জ্বলসহ চারজনকে মারপিট করে সংবাদ শিরোনাম হন রুমন। ওই রাতেই রুমন সাতক্ষীরার ভোমরায় নিজের গাড়ি দুর্ঘটনায় পড়ে অজ্ঞাত স্থানে চলে গেলে আবারও তাকে নিয়ে হৈচৈ শুরু হয়। পরদিন দুপুরে খোঁজ মেলে রুমনের। দুর্ঘটনা কবলিত গাড়িটি ফেলে রেখে তিনি রাতে এক নারীসহ শহরের মাগুরার বউবাজারের ধারে বাঁশতলার স্বর্ণ চোরাচালানি মিলন পালের বাগান বাড়িতে আড্ডা দেন। সকালে এ খবর জানাজানি হতেই গ্রামবাসী বাড়ি ঘিরে গণপিটুনি দেয় তাকে। এরপর ১৩ সেপ্টেম্বর ঈদের দিন রুমন তার মা রিফাত আমিনকে নিয়ে আবারও মাগুরার বউবাজারস্থ মিলন পালের বাড়িতে যান। এ সময় তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে মিলন পালের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে রুমনের ফেলে রাখা অস্ত্র উদ্ধার করেন এবং সেখান থেকে স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন রুমন। এছাড়াও আড়াইমাস আগে তার মায়ের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়িসহ তিন তরুনিকে নিয়ে শ্যামনগরের একটি রিসোর্টে ধরা পড়েন রুমন। এ ঘটনায় তিনি জেলও খাটেন।

এ সংক্রান্ত আগের খবর:

চাঁদাবাজির মামলায় এমপিপুত্র রুমন গ্রেফতার

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি