গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি নারায়ণগঞ্জ নির্বাচনে অংশ নিচ্ছে: ফখরুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি।এ কারণে মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আর এ নির্বাচনে সাখাওয়াত হোসেন খান সাহস ও ন্যায়ের প্রতীক।’ গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি নারায়ণগঞ্জ নির্বাচনে অংশ নিচ্ছে: ফখরুল

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরের বন্দরের সিএসডি মোড় এলাকায় বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে পথসভায় ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এসময় দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে সাখাওয়াতকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এটি শুধু মেয়র নির্বাচন নয়, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তারেক রহমানকে নির্বাসন থেকে ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদ, মিথ্যা মামলা থেকে মুক্তি দিতেই ধানের শীষকে এ নির্বাচনে বিজয়ী করাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ নির্বাচনের দিকে সারা দেশবাসী তাকিয়ে আছে। বিগত দিনে নারায়ণগঞ্জবাসী অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে আন্দোলন করেছে। আমি বিশ্বাস করি, জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। হাজার হাজার মানুষ জেলে আছে। মিথ্যা মামলায় তাদের হয়রানি করা হচ্ছে। আমাদের ছেলেদের ঘর থেকে তুলে নেওয়া হচ্ছে। গুম করা হচ্ছে। নারায়ণগঞ্জেও সাতজনের লাশ ভেসেছে শীতলক্ষ্যায়। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ প্রায় পাঁচশ’ তরুণ গুম হয়েছে। আওয়ামী লীগ সরকারই তাদের গুম করে হত্যা করেছে। এ সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে।’

বেলা ৩টায় বন্দরের সোনাকান্দা এলাকা থেকে শুরু হয়ে সিএসডি মোড়ে গিয়ে শেষ হয় বিএনপির প্রচারণা। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান, ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন প্রমুখ।

/এআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি