ইজতেমা ময়দানে ৬ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৭, ১২:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১২:৪৭

বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৬ মুসল্লি মৃত্যুবরণ করেছেন। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে বুধবার রাত থেকে আসা মুসল্লিদের মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৬ মুসল্লির মধ্যে- বুধবার দিবাগত রাতে কক্সবাজারের হোসেন আলী (৬৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মো. ফজলুল হক (৫৬), বিকালে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার আ. আব্দুস সাত্তার (৬০), সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকার জানু ফকির (৭০), রাতে মানিকগঞ্জের সাহেব আলী (৩৫) ও শুক্রবার সকাল নয়টার দিকে ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর গ্রামের বাবুল মিয়া (৬০) মারা যান।
তারা সবাই বার্ধক্যজনিত কারণে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান আবাসিক চিকিৎসক ডা. পারভেজ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি