তক্ষকের মূল্য দেড় কোটি টাকা!

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৪

সুনামগঞ্জ সীমান্তে আটক তক্ষক সুনামগঞ্জের মনাইপাড়া সীমান্ত থেকে একটি ভারতীয় তক্ষক আটক করেছে বিজিবি। ১২ ইঞ্চি দৈর্ঘে্যর এই তক্ষকটির মূল্য প্রায় দেড় কোটি টাকা। স্থানীয় বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বিজিবি লাউরেরগড় বিওপি’র নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে অভিযান শুরু হয়। ওই টহল দল গভীর রাতে সীমান্ত মেইন পিলার ১২০৭ থেকে ২৫০ গজ দূরে বাংলাদেশের মনাইপাড়া নামক জায়গা থেকে ভারতীয় তক্ষকটি আটক করে।

স্থানীয় বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তক্ষকটি ফেলে পালিয়ে যায়। ১২ ইঞ্চি দৈর্ঘে্যর ওই তক্ষকের মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।’ সীমান্ত অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে বলে জানান তিনি।

 আরও পড়ুন:

ইজতেমা ময়দানে ৬ মুসল্লির মৃত্যু

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী