বরগুনার খোলপটুয়া বাজারে আগুন, আড়াই কোটি টাকার ক্ষতি

বরগুনা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১৯:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:২৩

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজারে আগুন লেগে ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতের এ আগুনে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজারে আগুন রামনা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আ. খালেক জমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজারে বৃহস্পতিবার মধ্য রাতে আফজাল হোসেনের জুতার দোকানে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শুক্রবার সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাজারের মুদি-মনোহারী, হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসি, মোবাইল সার্ভিসিং, জুতার দোকান, কাপড়ের দোকান, স্বর্ণের দোকানসহ ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন তার নিজস্ব তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি