বখাটের বিরুদ্ধে নিজেই মামলা করলেন বিচারক

ঝালকাঠি প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ২২:১৫আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২৩:৪১

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে এসে ফেঁসে গেলেন রেজাউল

এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করে নিজের কুকর্ম ঢাকতে আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে ফেঁসে গেছে এক বখাটে। তার নাম রেজাউল চৌধুরী। আদালতের বিচারক সাংবাদিকদের বিরুদ্ধে ওই বখাটের মামলা না নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারকের নির্দেশে বখাটে রেজাউল এখন কারাগারে।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি মাসে ঝালকাঠির নলছিটি উপজেলার এক এলাকায় বোরকা পরিহিত এক স্কুলছাত্রীর পথরোধ করে তাকে ভয়ভীতি দেখিয়ে তার বোরখা খুলে শ্লীলতাহানি করে কয়েক যুবক।এতেই থামেনি তারা। ঘটনাটি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়।

ওই ভিডিওটিতে দেখতে পাওয়া শ্লীলতাহানিকারী যুবকের পরিচয় নিশ্চিত হয়ে কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এতে গণমাধ্যমগুলোর স্থানীয় ৪ সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয় অভিযুক্ত বখাটে নলছিটি উপজেলার নান্দিকাঠী গ্রামের মো. রেজাউল চৌধুরী। ভিডিওতে প্রকাশ্য চেহারা থাকার পরেও মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করতে আসে সে।   

কিন্তু ঘটনাটি ফেসবুকের মাধ্যমে ভাইরাল হওয়ায় তা আগে থেকেই অবগত ছিলেন বিচারক এইচ এম কবির হোসেন। ফলে রেজাউলের উদ্দেশ্যমূলক মামলাটি গ্রহণ না করে উল্টো তার বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত হয়ে ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (সি) ধারা অনুযায়ী দণ্ডবিধির ২৯৫ এ/৩৫৪/৫০৬/৫০৯ ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা (নং ৪১১৭/১৭) দায়ের করেন এইচ এম কবির হোসেন এবং অভিযুক্ত রেজাউলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/টিএন/        

সম্পর্কিত
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী