কুসিক নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি

কুমিল্লা প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ০০:৩৮আপডেট : ১২ মার্চ ২০১৭, ০০:৪২

কুসিক নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় তাদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল শনিবার সন্ধ্যায় প্রার্থীদের ‘আচরণবিধি লঙ্ঘন না করতে’ পৃথক দু’টি চিঠি পাঠান।

জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় কুশল বিনিময় করছেন। এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তাদের চিঠি দেওয়া হয়েছে।

এ সম্পর্কে রকিব উদ্দিন মণ্ডল বাংলা ট্রিবিউনকে জানান, ‘নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই প্রার্থীদের এ ধরনের জনসংযোগ করার কোনও বিধান নেই। তাই দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।’

/এসএ/ এপিএইচ/

আরও পড়ুন: 

শেষ হলো সংসদের চতুর্দশ অধিবেশন

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি