আবারও আইভীর বিরুদ্ধে অভিযোগ করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ২১:০৩আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১০

শামীম ওসমান ও আইভী আবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অভিযোগ করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি দাবি করেন, তার বাবা একেএম সামসুজ্জোহার নামে নারায়ণগঞ্জে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কিন্তু আইভী ক্রীড়া কমপ্লেক্সের নাম ‘সামসুজ্জোহার’ নামে না করার জন্য ক্রীড়া পরিষদ ও যুব মন্ত্রণালয়ে গোপন চিঠি দিয়েছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বন্দর সমরক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

শামীম ওসমান বলেন, ‘আমি সেই একেএম সামসুজ্জোহার ছেলে যার নাম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার নামে নারায়ণগঞ্জে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইতোমধ্যে আমি ফান্ডেরও ব্যবস্থা করেছি। কিন্তু দুঃখের বিষয় সিটি করপোরেশন থেকে আমার ছোট বোন আইভী ক্রীড়া পরিষদ ও যুব মন্ত্রণালয়ে গোপন চিঠি দিয়েছে যে এর নামকরণ ‘সামসুজ্জোহার’ নামে করাটা সমীচীন হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধা বাবাকে সম্মান না দেন, অসম্মান করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি।’

/বিএল/

আরও পড়ুন:

বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১ 

বিএল
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী