কী হচ্ছে জঙ্গি আস্তানা আতিয়া মহলে?

সিলেট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১৫:৫৮আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৭:২৪

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান

সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ কী হচ্ছে তা বাইরে থেকে জানার কোনও উপায় নেই। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। ফলে সেখানকার খবরও পাওয়া যাচ্ছে না। ফলে আতিয়া মহলে মূলত কী ঘটছে তা জানা যায়নি। যতদূর জানা গেছে, সেখানে কিছুক্ষণ পরপরপ বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

শিববাড়ির পাশেই জৈনপুর এলাকার বাসিন্দা জুমন খান জানান, বেলা সাড়ে ১১টা ও সোয়া ১২টার দিকে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লোকজনকে রাস্তায় না বের হওয়ার জন্য মাইকে ঘোষণা দিচ্ছেন। আশপাশের এলাকা ও রাস্তায় কোনও লোকজনকে দেখা যাচ্ছে না। সব দোকানপাট বন্ধ রয়েছে।

‘আতিয়া মহল’ নামে পাঁচতলা ওই বাড়িতে শনিবার সকাল থেকে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম। সন্ধ্যা পর্যন্ত তারা অভিযান চালিয়ে বাড়ি থেকে ৭৮ জনকে উদ্ধার করে। এরপর অভিযান বন্ধ রাখে। আজ রবিবার সকাল থেকে তারা ফের অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর ‘আতিয়া মহল’ঘিরে রাখে পুলিশ।  জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবারা বিকেলে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত চারটার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে  আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াত ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী