নাসিরপুরের জঙ্গি আস্তানার লাশগুলোতে পচন ধরেছিল: ময়নাতদন্তকারী চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৭, ১৮:৩৮আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৮:৩৮

নাসিরপুরে জঙ্গি আস্তানা নাসিরপুরের জঙ্গি আস্তানায় পাওয়া ৭টি লাশে পচন ধরেছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত কানুনগো। জানা গেছে, এই সাতজনের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের ৩০-৩৫ ঘণ্টা আগে। এ কারণেই লাশগুলোতে পচন ধরে।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শুক্রবার (৩১ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনকে ডা. পার্থ সারথি দত্ত বলেন, ‘লাশগুলো সব ছিন্নভিন্ন ছিল। তাদের বুক থেকে নিচের অংশ পাওয়া যায়নি। সবার শরীরের সঙ্গে প্যাঁচানো ছোট ছোট তার মিলেছে। বিচ্ছিন্ন ছোট ছোট পা দেখে বোঝা যাচ্ছে সেগুলো শিশুদের। তারা সবাই আত্মঘাতী হয়েছে।’

নিহতদের আনুমানিক বয়সও জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাদের মধ্যে পুরুষের ৩৫ বছর, দুই নারীর একজন ৩০ ও একজন ২৫ বছর এবং চার শিশুর একজন ১২ বছর, একজন ১১ বছর, একজন ২-৩ বছর ও ছোট্ট শিশুর বয়স ২-৩ মাস।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়। এদিন বিকালে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন, জঙ্গি আস্তানায় ৭-৮টি লাশ রয়েছে। তবে সেগুলো ছিন্নভিন্ন ছিল বলে সঠিক সংখ্যা ওই সময় বলতে পারেননি তিনি। এই আস্তানা থেকে শুক্রবার দুপুরে একটি সুইসাইডাল ভেস্ট এবং একটি গ্রেনেড উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে গত ২৮ মার্চ রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। এর পরদিন সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার পরে পুনরায় অভিযান শুরু করে তা শেষ হয় বিকালে।

/এনএল/জেএইচ/

আরও পড়ুন-
নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষের লাশ

নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি