অভিযান শেষে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর

সিলেট প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১৭:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৮:০০

অভিযান শেষে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার মো. আজাদ। তিনি বলেন, ‘অভিযান শেষে আতিয়া মহল ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সোমবার (১০ এপ্রিল) বিকালে সিলেটের পাঠানপাড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
র‌্যাব-৯ এর অধিনায়ক আলী হায়দার বলেন, ‘গত ৪ এপ্রিল থেকে ভবনটিতে কাজ শুরু করে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। সাতদিন ধরে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে নিচতলায় যে ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করতো সেখান থেকে ৯টি আইইডি বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। এছাড়া সেখান থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ইলেকট্রনিক সার্কিট ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) বাসু দেব বলেন, ‘আমরা র‌্যাবের কাছ থেকে ভবন বুঝে নিয়েছি। এখনও ভবনের ভেতরে বিভিন্ন আলামত রয়েছে। সেগুলো সংগ্রহ করার পর আমরা আগামীকাল মঙ্গলবার থেকে বাসার মালিক এবং ভবনটির মালিকের কাছে বাসাটি হস্তান্তর করা হবে। পরে ভাড়াটিয়ারা নিজি নিজ ফ্ল্যাটে উঠতে পারবেন।’
প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে। এই অভিযানে চার জঙ্গি মারা যায়। তাদের মধ্যে এক নারীও ছিল।
অন্যদিকে অভিযান চলাকালীন সিলেটের পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ছয়জনের মৃত্যু হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি