কক্সবাজারে বোয়িং বিমান চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১১:৩২আপডেট : ০৬ মে ২০১৭, ১৭:৫৪

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে বাণিজ্যিকভাবে বোয়িং বিমান চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান ‘মেঘদূত’-এ চড়ে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ বিমানের চলাচল উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে বৃহৎ উড়োজাহাজের চলাচল শুরু হলো। কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের সম্প্রসারিত রানওয়ে দিয়ে বোয়িং বিমানটি অবতরণ করে। সকাল সোয়া ১০টার দিকে চলাচল উদ্বোধন করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে ইনানীর উদ্দেশে রওনা হন তিনি। 

ইনানীর অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কক্সবাজারের আরও ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দুই মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে মেগা প্রকল্প। এছাড়া কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিক্যাল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্টগুলো বাস্তবায়নের পথে।

ছবি: ফোকাস বাংলা।

/এফএস/জেএইচ/

আরও পড়ুন- 

কী থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শাস্তি ৫ বছর কারাদণ্ড, ১ কোটি টাকা জরিমানা

সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী