রাজশাহীতে আরও ১৯ গোখরা সাপ নিধন

রাজশাহী প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ২৩:৩৩আপডেট : ১২ জুলাই ২০১৭, ২৩:৩৮

 

রাজশাহীতে বুধবার ১৯টি গোখরা সাপ নিধন করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলায় বুধবার (১২ জুলাই) আরও  ১৯টি গোখরা সাপ নিধন করা হয়েছে। উপজেলার বিদিরপুর ফরিকপাড়ায় মাইনুল ইসলামের বাড়িতে সাপগুলো মারা হয়। মঙ্গলবার সকালে একটি মা সাপ দেখতে পান ওই বাড়ির লোকজন। রাতে এটিকে খুঁজে বের করে পিটিয়ে মারা হয়। মাইনুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে মাটির বাড়ির আশেপাশে ছোট বড় গর্তগুলো খোড়া হয়। সেগুলো থেকে ১৮টি গোখরা সাপের বাচ্চা বেরিয়ে আসে। পরে সেগুলোকে মারা হয়।’

বসতবাড়িতে এত গোখরার বাচ্চা পাওয়া যাওয়ায় এখন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্ষা মৌসুমে এটি একটি স্বাভাবিক ঘটনা উল্লেখ করে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রাণি বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘বর্ষা মৌসুমে নদী-নালা-মাঠ পানিতে ভরে যায়। এ কারণে বাড়ির আশপাশে ঝোপ জঙ্গলে সাপ আশ্রয় নেন। সাপ নিজে গর্ত খুঁড়তে পারে না। তারা নিরাপদ আশ্রয় বলতে খোঁজে বাসাবাড়িতে থাকা ইঁদুরের গর্ত।’ সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে ইঁদুরের গর্ত বন্ধ, বাড়ি ও এর আশেপাশের জায়গা পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।

গত এক সপ্তাহে রাজশাহী নগরী, তানোর ও দুর্গাপুর উপজেলায় ২০১টি গোখরা সাপ মেরে ফেলার ঘটনা ঘটে। এরমধ্যে নগরীর এক বাড়িতে ২৮টি, তানোরে দুই বাড়িতে ১৩৩টি ও দুর্গাপুরে দুই বাড়িতে ৪০টি সাপ মারা হয়।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী