বরিশালে আদালত থেকে সেই ৬ পুলিশ প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ০৬:৩৪আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৭:৪৬

তারেক সালমনকে গারদে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা বরিশাল সিএমএম আদালতে দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ১৯ জুলাই বরিশালের সিএমএম আদালতে জামিনের আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমন। জামিন মঞ্জুর না করে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালতে দায়িত্বে থাকা পুলিশের ছয় সদস্য তারেক সালমনকে তাড়াহুড়ো করে গারদে নিয়ে যান। 




পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।
তিনি জানান, প্রশাসনিক কারণে সিএমএম আদালতে দায়িত্বরত পুলিশের একজন এসআই, দু’জন এএসআই  এবং তিন জন কনস্টেবলকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারা হলেন,  এসআই নৃপেন দাস, এএসআই  শচীন ও মাহবুব এবং কনস্টেবল জাহাঙ্গীর, হানিফ ও সুজন।
উল্লেখ্য, বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও (বর্তমানে বরগুনার সদর উপজেলায় কর্মরত) গাজী তারিক সালমনকে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে আমন্ত্রণ পত্রে ছাপানোর অভিযোগ এনে গত ৭ জুন মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদ উল্লাহ সাজু । 


সমন পেয়ে ১৯ জুলাই গাজী তারিক সালমন বরিশাল সিএমএম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আওয়ামী লীগ সংসদ সদস্য ও জেলা সম্পাদকের নেতৃত্বে আওয়ামীপন্থী অর্ধশতাধিক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তাই জামিন যোগ্য ধারা হলেও আবেদন প্রত্যাখ্যান করে বিচারক প্রথমে গাজী তারিক সালমনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তখন আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তাড়াহুড়ো করে ধরে  আদালতের গারদে নিয়ে যান। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

/এপিএইচ/

আরও পড়ুন: 

ইউএনও’র বিরুদ্ধে মামলা: দায় এড়াচ্ছেন স্থানীয় আ. লীগ নেতারা





















 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী