শ্যালিকাকে খুন, স্ত্রীকে জখম করে স্বামীর আত্মহত্যা!

বরিশাল প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৩:০৪আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৩:০৪

শ্যালিকাকে খুন, স্ত্রীকে জখম করে স্বামীর আত্মহত্যা! বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকায় শ্যালিকাকে খুন ও স্ত্রীকে কুপিয়ে জখমের পর স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ‍জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটৈ।

নিহত শ্যালিকার নাম সাদিয়া আক্তার (৬), আহত স্ত্রীর নাম সুমাইয়া (১৮) আর আত্মহত্যাকারী যুবকের নাম সজিব হোসেন (২৪)। আহত সুমাইয়াকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মৃতদেহ উদ্ধার করে শেবাচিম মর্গে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সজিব পেশায় একজন ভ্যানচালক। তার বাড়ি উজিরপুরের ধামুরায়। আর স্ত্রী সুমাইয়া বরিশাল টেক্সটাইল মিলসের শ্রমিক।

পারিবারিক সূত্র ও পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ জানায়. বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে সজিব শ্যালিকা সাদিয়া ও স্ত্রী সুমাইয়াকে নিয়ে ঘরের পাশে বাগানে যায়। গভীর রাত পর্যন্ত তারা ফিরে না এলে তার শাশুড়ি পারুল বেগম তাদের খুঁজতে বের হন। খোঁজাখুঁজির পর দেখেন সাদিয়ার লাশ পুকুরে ভাসমান আর জামাই সজিবের লাশ গাছের সঙ্গে ঝুলছে। এসময় স্ত্রী সজিবের স্ত্রী সুমাইয়াকে পুকুর পাড়ে আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জ্ঞান ফিরলে সুমাইয়া পুলিশকে এসব তথ্য জানায়।
বরিশাল মেট্রপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী