সাঁওতাল পল্লির লুটপাট হওয়া মালামাল উদ্ধারে পিবিআই’র অভিযান

গাইবান্ধা প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৩:৩২আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৪:০৬

সাঁওতাল পল্লির লুটপাট হওয়া মালামাল উদ্ধারে পিবিআই’র অভিযান গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি করে তিন সাঁওতাল হত্যার পর লুটপাট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টা থেকে পিবিআই গাইবান্ধার সদস্যরা অভিযান শুরু করে।

পিবিআই গাইবান্ধা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৬ নভেম্বর সাঁওতাল পল্লিতে হামলার সময় সাঁওতালদের ঘরের টিন, শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এসব লুটপাট হওয়া মালামাল এলাকার বিভিন্ন ব্যক্তির বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

সাঁওতাল পল্লির লুটপাট হওয়া মালামাল উদ্ধারে পিবিআই’র অভিযান তিনি আরও জানান, অভিযানে ঘরের টিনসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে জব্দ তালিকা করে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত