দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল, সময় লাগলেও নেই জট

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
৩১ আগস্ট ২০১৭, ২১:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২১:৫৩

ঘরমুখো মানুষ নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি লঞ্চ (ছবি- প্রতিনিধি)

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ এবং ফেরিতে নদী পার হচ্ছেন হাজারো ঘরমুখো মানুষ। ঈদুল আজহার একদিন আগে তাই দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পরা ভিড়।

তবে ভিড় থাকলেও ৪টি ঘাটই সচল থাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) দৌলতদিয়া ঘাট প্রান্তে নেই কোন প্রকার যানজট। যাত্রীরা দৌলতদিয়া ঘাটে নেমে সহজেই রওনা হচ্ছেন তাদের গন্তব্যে। তবে আজও ঢাকায় যাচ্ছে কোরবানির গরু বোঝাই ট্রাক।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২০টি লঞ্চ ও ১৮টি ফেরি চলাচল করছে। তবে পদ্মায় পানি বৃদ্ধি ও স্রোতের কারণে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের ৪টি ঘাটই সচল রয়েছে। পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি আস্তে চলছে। আগে যেখানে আধঘণ্টা সময় লাগতো বর্তমানে এক ঘণ্টারও বেশি সময় লাগছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপার ভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ২০টি লঞ্চ চলাচল করছে। লঞ্চে অতিরিক্ত কোনও যাত্রী বহন করা হচ্ছে না।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন জানান, ঘাটে কোনও চাঁদাবাজি বা টিকিটের অতিরিক্ত টাকা আদায় হচ্ছে না। দালালদের দৌরাত্ম কমাতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।

/এমও/ আপ-এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী