নওগাঁয় চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি-পুলিশ

নওগাঁ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৪২

বিজিবির টহল (ফাইল ফটো) ভারতে চামড়া পাচারের আশঙ্কায় নওগাঁ সীমান্ত কড়া নজরদারিতে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি তৎপর রয়েছে জেলা পুলিশ। নওগাঁ বিজিবি -১৪ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খিজির খান এ তথ্য জানান।
খিজির খান বলেন, ‘কোনভাবেই দেশের বাইরে চামড়া পাচার হতে দেওয়া হবে না। এ জন্য আমরা সব সময় তৎপর আছি। জেলার সাপাহার, নিয়ামতপুর, পোরশা, ধামইরহাট সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারতে চামড়া পাচারের শঙ্কা রয়েছে সীমান্তের এমন স্থানে সতর্ক চৌকি বসানো হয়েছে।’

নওগাঁ বিজিবি -১৪ ব্যাটালিয়ান অধিনায়ক জানান, সীমান্তের আট কিলোমিটার পর্যন্ত দেশের অভ্যন্তরে চামড়া মজুদের কোনও গুদাম স্থাপন করতে দেওয়া হবে না।

নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘বিজিবি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। কোরবানির চামড়াবাহী কোনও গাড়ি সীমান্তের দিকে যেতে দেওয়া হবে না।  জেলার সীমান্তে যাতায়াতের সড়ক ও ঘাটগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি