কুড়িগ্রামে এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৫০

কুড়িগ্রামে পৃথকভাবে প্রায় এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

সেক্টর কমান্ডার্স ফোরাম ও শিশুদের জন্য ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে কুড়িগ্রামে প্রায় এক হাজার বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দু’দিনব্যাপী এই ত্রাণ বিতরণ করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর ও গারুহারা গ্রামের পাঁচশ’ পরিবার, মাঠেরপার এলাকার একশ’ পরিবার এবং নাগেশ্বরী উপজেলার আয়নালের ঘাট এলাকার পাঁচশ’ পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

কুড়িগ্রামে ত্রাণ বিতরণে এগিয়ে এসেছে তারুণ্য

এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য দিদারুল আলম ও শিশুদের জন্য ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ।

কুড়িগ্রামে ত্রাণ বিতরণ  

শিশুদের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক রিফাত আহমেদ লিংকন জানান, বানভাসিদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য গঠিত ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ এবং ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’ এর যৌথ উদ্যোগে প্রায় এক হাজার পরিবারকে চাল,ডাল,আলু,তেল,খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি ও গ্যাস লাইটসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

কুড়িগ্রামে ত্রাণ বিতরণ

দুর্গত মানুষের পাশে ত্রাণ সহায়তা দিতে দেশের বিভিন্ন জেলার কিছু শিশু কিশোর মিলে বানভাসিদের সহায়তার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি