আগুনে পোড়া সেই রোহিঙ্গা শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৭
image

 

চমেক

আগুনে পুড়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ২৫ দিন বয়সী সেই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। নিহত শিশুটির নাম সাইফুল আরমান। তার পিতার নাম সৈয়দ নুর।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, 'হাসপাতালে ভর্তি হওয়া ২৫দিন বয়সী ওই শিশু মারা গেছে। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। আগুনে পুড়ে যাওয়ায় তার রক্তে ইনফেকশন হয়, যার ফলে তার মৃত্যু হয়েছে।'

গত ১৪ সেপ্টেম্বর রাতে শিশুটিকে হাসপাতালে আনা হয়।

ওই দিন শিশুটির বাবা সৈয়দ নূর জানিয়েছিলেন,  ১৪ সেপ্টেম্বর সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ঘরে আগুন দেয় সেদেশের সেনাবাহিনী। ওই অাগুনে তার ছেলের শরীর পুড়ে যায়। পরে শিশুটিকে নিয়ে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তার ছেলেকে কুতুপালং কমিউনিটি ক্লিনিকে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি