শ্যামল কান্তির বিচার শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৪ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪১

শ্যামল কান্তি ভক্ত (ফাইল ছবি)

ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অভিযোগ গঠন করেন।

বাদীপক্ষের আইনজীবী হাসান ফেরদৌস জুয়েল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাসান ফেরদৌস জুয়েল জানান, ঘুষ নেওয়ার মামলায় অব্যাহতির আবেদন করেন জামিনে থাকা শ্যামল কান্তি। আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তিনি আরও জানান, অভিযোগ গঠনের পর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ ডিসেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

একই কথা জানান শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যানদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। সেদিন স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে স্থানীয় জনতা তাকে কান ধরে উঠবস করায়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এরইমধ্যে গত বছরের ১৭ জুলাই ওই স্কুলের শিক্ষিকা মোর্শেদা বাদী হয়ে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির