ইলিশ ধরায় বরগুনায় ছয় জেলের জেল-জরিমানা

বরগুনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৭:২৯আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৭:৪৪

 

ইলিশ ধরায় বরগুনায় ছয় ছেলের জেল-জরিমানা নিষেধাজ্ঞা অমান্য করে বিশখালী নদীর মোহনায় ইলিশ শিকারের অভিযোগে ছয় জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাঁচ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহ মো. কামরুল হুদার আদালত তাদেরকে সাজা দেন। তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১ অক্টবর) ভোররাতে বিশখালী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।

শাহ মো. কামরুল হুদা জানান, বিশখালী নদীর মোহনায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে জাটকা ইলিশসহ তিনটি নামবিহীন ছোট ট্রলারসহ ছয় জেলেকে আটক করে। জব্দ মাছগুলো এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। একইসঙ্গে জব্দ ট্রলারগুলো বিশখালী নদীতে নিয়ে তলা ফুটো করে ডুবিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

জেলেরা হলেন বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামের মো. কাঞ্চন হাওলাদারের ছেলে কাইউম (১৩), কবির খানের ছেলে মাহবুব (১৮), মৃত মো. আলী খানের ছেলে আবু হানিফ, মৃত হাসেম ফকিরের ছেলে আফজাল (৮০) ও কুমিরমারা গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল (১৮) ও হাতেম ফকিরের ছেলে ছালাম (৪৬)।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী