ক্যাম্প থেকে ক্যাম্পে ফ্রিতে কথা বলার সুযোগ পাবেন রোহিঙ্গারা: তারানা

কক্সবাজার প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৫:১৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৫

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তারানা হালিম (ছবি: প্রতিনিধি) কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পারস্পরিক যোগাযোগে সহযোগিতা করতে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে মোবাইল ফোনে ফ্রিতে কথা বলার সুযোগ দেবে মোবাইল ফোন অপারেটর টেলিটক। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার (৪ অক্টোবর) দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে টেলিটকের বুথ উদ্বোধনকালে একথা জানান। মানবিকতার কারণেই রোহিঙ্গাদের এই সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী, হাকিমপাড়া, পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং অস্থায়ী ক্যাম্পে টেলিযোগাযোগ সেবা দিতে ১০টি বুথ চালু করেছে টেলিটক। এই সব বুথের মাধ্যমে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে রোহিঙ্গারা ফ্রিতে কথা বলার সুযোগ পাবেন। এর মাধ্যমে অসহায় রোহিঙ্গারা নিজেদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবেন বলে মনে করেন প্রতিমন্ত্রী। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তারানা হালিম (ছবি: প্রতিনিধি)

তারানা হালিম বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, টেলিযোগাযোগের সুবিধাটি যেন রোহিঙ্গারাও পায়। এ কারণে আমরা টেলিটকের মোট ১০টি বুথ বসিয়েছি। আমরা সুলভ মূল্যে টেলিটকের এই সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু আজ এসে দেখলাম যে তারা সেই সুলভ মুল্যও দিতে পারছে না। তাই মানবিকতায় তাদের একদম ফ্রিতে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। এতে করে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে তাদের স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন রোহিঙ্গারা। এছাড়া রোহিঙ্গাপ্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন ভয়েস সার্ভিস নিশ্চিত করতে টেলিটকের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। রোহিঙ্গারা যাতে অবৈধভাবে কোনও সিম ব্যবহার করতে না পারে সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন- রোহিঙ্গাদের যেভাবে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ


 

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি