অভিযোগ তদন্তে প্রমাণিত হলে প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা: মতিন খসরু

কুমিল্লা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ২০:২৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২০:৩৭

আব্দুল মতিন খসরু (ফাইল ছবি)

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাপারে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা বুড়িচংয়ের ছয়গ্রামে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধনকালে তিনি একথা জানান।

আবদুল মতিন খসরু বলেন, অসুস্থতাকে কারণ উল্লেখ করে নিজের সই করা চিঠিতে রাষ্টপতির কাছে ছুটি চেয়ে আবেদন করেন প্রধান বিচারপতি। অথচ সেই তিনিই আবার মৌখিকভাবে বললেন, তিনি সম্পূর্ণ সুস্থ। আমরা তার কোন কথায় বিশ্বাস করব?’

তিনি বলেন, ‘কিছু সভা-সেমিনারে প্রধান বিচারপতি নিজে বলেছেন, বিচারবিভাগ স্বাধীন। সেই তিনিই আবার কিছু জায়গায় বলেছেন, বিচারবিভাগ স্বাধীন নেই! প্রধান বিচারপতি নিজের কথায় নিজেই ঠিক থাকতে পারেননি। আমরা চাই, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবার দায়িত্ব পালন করুন।’

ব্যাংকিং সেবা নিয়েও কথা বলেন আবদুল মতিন খসরু। তিনি বলেন, ‘ব্যাংকিং সেবা এখন জনগণের দোরগোড়ায়। সহজ শর্তে দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে সহযোগিতা করে থাকে ব্যাংকগুলো। একসময় প্রত্যন্ত অঞ্চলের লোকজন ব্যাংকে হিসাব খোলার কথা চিন্তাই করতে পারতো না। এখন আর সেই দিন নেই।’

তিনি আরও বলেন, ‘বুড়িচংয়ের মানুষ কৃষিকাজ নির্ভর। এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হলো কৃষি। এক্ষেত্রে ব্যাংকগুলোকে সহজ শর্তে কৃষিঋণ দিতে হবে।’

বুড়িচংয়ের মানুষ আর দরিদ্র নেই দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘এ অঞ্চলের প্রতিটা ঘরের লোকজনই ব্যবসা-বাণিজ্য করছে এবং অনেকের প্রিয়জন বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করছে।’

তিনি বলেন, ‘এ অঞ্চলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। ঋণ দিয়ে তাদের ব্যবসা বড় করার সুযোগ দিতে হবে ব্যাংকগুলোকে। আমাদের এই অঞ্চলে কৃষিপণ্য ছাড়া শিল্প-কলকারখানা গড়ে তোলার জন্য ব্যাংক সহযোগিতা করতে পারে।’

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জজ কোর্টের রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী (পিপি) ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো. নুরুল ইসলাম আবদুল হক মাস্টার, বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন মাস্টারপ্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি