ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১২:৫৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৬:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা কক্সবাজার সফরকে কেন্দ্র করে খালেদা জিয়াকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা। মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মেঘনা ঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে অবস্থান নেন তারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা খালেদা জিয়ার গাড়িবহর ওই পথে যাওয়ার সময় শুভেচ্ছা জানাতে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, দলীয় প্রতীক ধানের শীষসহ বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। দুপুর দেড়টার দিকে তিনি কাঁচপুর অতিক্রম করেন। 

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘এতদিন আমরা মিছিল-মিটিং কিছুই করতে পারিনি। আজ খালেদা জিয়ার চট্টগ্রাম-কক্সবাজার সফর উপলক্ষে আমরা মহাসড়কে অবস্থান নিতে পেরেছি। তাই এই সফর আমাদের উজ্জীবিত করেছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক একেএম কামাল বলেন, ‘আমরা আজ খালেদা জিয়ার সফর উপলক্ষে সবাই একত্রিত হয়েছি। আমরা অনুপ্রাণিত, এই ঘটনায় আমাদের আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত হবে।’
খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বাংলা ট্রিবিউনের প্রতিনিধি সালমান তারেক শাকিল জানান, দুপুর আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি অতিক্রম করেছেন তারা। কাঁচপুর পার হওয়ার পর নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলের চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান বিএনপি’র নেতাকর্মীরা। 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি