নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয়

নরসিংদী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ০৯:৩৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১২:১২

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয় নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সকাল ৮টায় জেলার মাধবদী থানার কান্দাইলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস কান্দাইলের রশিদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।’

আরও পড়ুন:
দীপনের বাবা বললেন, ‘জীবন শেষ হয়ে যাচ্ছে’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি