নদীতে দেওয়া ১৩টি বাঁধ অপসারণ, জাল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ০১:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ০১:১৯

নদীতে দেওয়া বাঁধ অপসারণ ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে ১৩টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারেন্ট ও পোনা ধরার জাল জব্দ করা হয়। সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও শাম্মী ইসলাম বলেন, ‘নবগঙ্গা, ফটকি, ঝাপই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এমন খবর পেয়ে সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় ঘোড়শাল, ফুরসন্দি, দোগাছী ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় ৮টি বাঁধ অপসারণ করা হয় ও বিপুল পরিমাণ কারেন্ট জাল ও তার জব্দ করা হয়। এর আগে গত সপ্তাহে ৫টি বাঁধ অপসারণ করা হয়।’

অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল ও ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী