ঝর্ণা খীসা হত্যাচেষ্টা মামলায় জনসংহতির সাত নেতাকর্মী রিমান্ডে

রাঙামাটি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০

রাঙামাটি রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ঝর্ণা খীসাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জনসংহতি সমিতির সাত নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. মোহসেনের আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

একই সময় জুরাছড়িতে আওয়ামী লীগ নেতা অরবিন্দ চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় ও বিলাইছড়িতে আরেক আওয়ামী লীগ রাসেল মারমাকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতারদের আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

কোর্ট ইন্সপেক্টর মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুরকৃতরা হলেন রিটন চাকমা, বাবু চাকমা, মঙ্গলমনি চাকমা, সাধন চাকমা, রিকন চাকমা, ফালনজিৎ চাকমা এবং রূপম চাকমা।

গত ৬ ডিসেম্বর রাতে রাঙামাটি শহরের ভালেদী আদাম এলাকায় নিজ বাসায় কুপিয়ে মারাত্মক জখম করা হয় ঝর্ণা খীসাকে। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর ৮ ডিসেম্বর রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ওইসব আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 
মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 
শিক্ষকরা আজ থেকে পাচ্ছেন বকেয়ার অর্থ, ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ   
শিক্ষকরা আজ থেকে পাচ্ছেন বকেয়ার অর্থ, ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ   
একই ফ্লাইট নম্বরে আকাশে দুই উড়োজাহাজ, ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
একই ফ্লাইট নম্বরে আকাশে দুই উড়োজাহাজ, ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর