বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া: মাদ্রাসা অধ্যক্ষ ফায়জুল আমীরের নামে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ০০:০০ আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ০০:১০

আটক অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের জন্য 'বেহেশত নসিব' কামনাকারী টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারের নামে মামলা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় এ মামলা দায়ের করেছেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

ফায়জুল আমীর সরকার কুমিলা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় ২০০৯ সালে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা শহরের একটি মাদ্রাসায় একবছর ও জামালপুর জেলার সরিষাবাড়ির একটি মাদ্রাসায় পাঁচ বছর শিক্ষকতা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল ৮টায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ‘হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেশত নসিব করো।’

ওসি হাসান আল মামুন বলেন, ‘রাতে মামলা হয়েছে। ফায়জুল আমীরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির