আগামী নির্বাচনে যোগ্যতা দেখে প্রার্থী দেবেন শেখ হাসিনা: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:১৬

আগামী নির্বাচনে যোগ্যতা দেখে প্রার্থী দেবেন শেখ হাসিনা: নৌমন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘একাদশ জাতীয় নির্বাচনে জন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।’
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে মাদারীপুরে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্ধোধন শেষে নৌমন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে যারা লালন করে, যারা মানুষ হত্যা করে তাদেরকে বাংলার জনগণ ভোট দেবে না। দেশের জনগণ জানে, এই সন্ত্রাসী দল ক্ষমতায় এলে তারা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে।’
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার সরকারের হাত ধরে এই দেশে হবে উন্নত বাংলাদেশ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার উন্নয়ন দেখে জনগণ আবারও নৌকায় ভোট দেবে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ওবাইদুর রহমান কালু খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পার্থ প্রতিম সাহাসহ অনেকেই।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী